রমজান মাসের ৩০ আমল | রমজান মাসের ফজিলত | Ramadan Amol

রমজান মাসের ৩০ আমল, রমজান মাসের ফজিলত, Ramadan Amol, রমজান মাসে কি করা জাবে না, রমজান হাদিস, কোরআন ও রোজা, ramadan,ramadan amol,ramadan 30 amol.
রমজান মাসের ৩০ আমল | রমজান মাসের ফজিলত | Ramadan Amol
রমজান মাসের ৩০ আমল | রমজান মাসের ফজিলত | Ramadan Amol রমজান মাসের ফজিলত  الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وآله وأصحابه أجمعين أما بعد : রমাদান মাস আল্লাহ তা'আলার এক বিশেষ নিয়ামাত। রমাদান সাওয়াব অর্জন করার মৌসুম। এ মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে। রমাদান মাস রহমাত, বরকত ও নাজাতের মাস। আলকুরআনে এসেছে, اشَهُرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ) অর্থ: "রমাদান মাস, যার মধ্যে কুরআন নাযিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনারূপে এবং সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।” [সূরা আলবাকারাহ: ১৮৫) রমাদান মাসের ফযিলাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ » অর্থ: "রমাদান- বরকতময় মাস তোমাদে…